1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

মৎস্য বন্দর আলীপুরে পূবালী ব্যাংক পিএলসির ২৫৮তম উপশাখার শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে পূবালী ব্যাংক পিএলসির ২৫৮তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় এক অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার উদ্বোধন করা হয়। আলীপুর মৎস্য বন্দরের করিম মুসুল্লী টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখাটি অবস্থিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. মহিউদ্দিন মুসুল্লী সুলতান। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলীপুর উপশাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মহিউদ্দিন হাওলাদার, বেসরকারি সংস্থা জাগো নারীর মহিপুর থানার ব্যবস্থাপক মো. নুরুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আলীপুর উপশাখা চালুর মাধ্যমে কুয়াকাটা পর্যটন কেন্দ্র, আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর এলাকায় ব্যবসা-বাণিজ্য, মৎস্যজীবী ও সাধারণ জনগণের আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে। এ ব্যাংকটি জনমানুষের আর্থিক সেবার মাধ্যমে স্থানীয় অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ ফিতা কেটে আলীপুর উপশাখার কার্যক্রমের শুভ সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মারুফ আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD