1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কুয়াকাটায় নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণে যুবকের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ জন দেখেছেন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রে গোসলরত নারী পর্যটকদের গোপনে ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক। এসময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। মুদি দোকানের ব্যবসার পাশাপাশি তিনি কনটেন্ট তৈরি করতেন। স্থানীয় ফটোগ্রাফাররা জানান, রুবেল নারী পর্যটকদের ভিডিও করার পাশাপাশি অশ্লীল মন্তব্য করছিলেন। বিষয়টি দেখে তারা তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশের হাতে সোপর্দ করেন। তার মোবাইল ফোনে একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদিক জানান, টুরিস্ট পুলিশের সার্জেন্ট ,অভিযুক্ত রুবেলকে আটক করে , খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও আরও বলেন, ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা কেউ ঘটায়, তবে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD