1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে অগ্নিদগ্ধ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৪ জন দেখেছেন

কলাপাড়ায় মহিপুরে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছে। এরমধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া এসময় ট্রলারের পিছনের কিছু অংশ পুড়ে যায়। শনিবার সকাল সাড়ে নয়টায় খাপড়াভাঙ্গা নদীতে আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জহিরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল (৩০)ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক বলেন,আমরা ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। না হলে পুরো ট্রলার পুড়ে যেত। আরেক জেলে জাকির হোসেন বলেন,বিস্ফোরণের পর আমরা চিৎকার শুনে দৌড়ে যাই। জহির ভাইয়ের শরীরের বেশি অংশ আগুনে দগ্ধ হয়েছে। উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ রোগীর শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বাকিদের চিকিৎসা সেবা প্রদন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD