1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

আগামী নির্বাচনে ভোটকেন্দ্র হবে সাড়ে ৪২ হাজারের বেশি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৬১৮টি। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোটকেন্দ্র নিয়ে দাবি ও আপত্তি দেওয়া যাবে। আগামী ১২ অক্টোবরের মধ্যে দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে। আইন অনুযায়ী, ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করতে হবে।

ইসি সচিব জানান, এখন সারা দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে ৩০ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৬১৮টি। আগামী নির্বাচনের জন্য সারা দেশে মোট ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ভোটকক্ষ থাকবে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারী ভোটারদের জন্য ভোটকক্ষ থাকবে ১ লাখ ২৯ হাজার ১০৭টি।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ১১ কোটি ৯১ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। সেখানে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD