1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় জেলে হত্যা মামলার আসামি বাগেরহাটে গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

সাগরে মাছ শিকারের জন্য ট্রলারে দেরি করায় মারধরের ঘটনায় এক জেলের মৃত্যুতে দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি শুকুর খান (৫২)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

ঘটনা ৪ সেপ্টেম্বর রাতে কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরে ঘটে। ট্রলারে দেরি হওয়ায় মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদারসহ আরও দুই জেলেকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল এবং পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর নিহত হেলালের মা শেফালী বেগম মহিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় এফবি তামান্না ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, নিয়মিত মালিকপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হন শ্রমিকরা। তবে এ ঘটনায় ,একজনের মৃত্যুতে বিষয়টি সকল জেলেদের মধ্যে প্রভাব ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD