1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
‌ সর্বশেষ :
উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২।

কলাপাড়ায় ১১ দলীয় ঐক্য জোটের তিন কর্মীকে মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর তিন কর্মীকে মারধর ও হামলার অভিযোগ উঠেছে।

ঘটনায় আহত ধুলাসার ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম কুতুব (৪৮) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক জামাল হোসেন (৩০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ধুলাসার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইলিয়াস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাঝিবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত তিনজনই ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আহতদের অভিযোগ, দুপুর বারোটার দিকে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিনের সমর্থনে তারা নতুনপাড়া গ্রামে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছিলেন। এ সময় ধানের শীষের সমর্থক হিসেবে পরিচিত জাফর, দেলোয়ার, আনোয়ার ও আবদুল মালেক তাদের প্রচারণায় বাধা দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

তবে ধানের শীষের অভিযুক্ত সমর্থকরা মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD