1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় কৃষানীর মাছের ঘেরে বিষ প্রয়োগ ৬ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী
  • প্রকাশিত সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় মনোয়ারা বেগম (৫০) নামের এক কৃষানীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ভোরে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ওই এলাকার ‘শিশু পল্লী একাডেমী’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি মাছের ঘের লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন মনোয়ারা বেগম। গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার ঘেরে অনধিকার প্রবেশ করে বিষ প্রয়োগ করে।

এতে প্রায় ৪ লাখ টাকার রুই, কাতল, গ্রাসকার্প ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া আরও প্রায় ২ লাখ টাকার মাছ বিষক্রিয়ায় মরে পানিতে ভেসে ওঠে। এতে মোট ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই কৃষানী।

মনোয়ারা বেগম বলেন, “আমার স্বামী পাঁচ বছর আগে মারা গেছেন। স্বামীর রেখে যাওয়া কিছু জমি ও এই মাছের ঘের চালিয়ে কোনোভাবে সংসার চালিয়ে আসছিলাম। কিন্তু দুর্বৃত্তরা আমার জীবনের শেষ সম্বলটুকুও শেষ করে দিল। এখন আমি প্রায় নিঃস্ব। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, “বিষ প্রয়োগ করে মাছ নিধনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD