Warning: Creating default object from empty value in /home/thedaily/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের সমর্থন চাইলেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের সমর্থন চাইলেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন – Daily Bangladesh
  1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের সমর্থন চাইলেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ জন দেখেছেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে একটি সুযোগ সামনে এসেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। এজন্য জনগণের একটু সহায়তা ও সমর্থন প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আগামী দিনে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি অবশ্যই রাষ্ট্রক্ষমতায় যাবে। এই দেশে উন্নয়নের অগ্রযাত্রা বিএনপিই শুরু করেছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে জনগণের সমর্থন দরকার।”

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল  ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়ার জ্যেষ্ঠ নাগরিক ও শিক্ষক রাখাইন লুফ্রু মাস্টার। বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খান, সাংবাদিক মুহিব্বুল্লাহ মহিব, তানজিল জামান জয়, রাসেল কবির মুরাদ, রাসেল মোল্লা, রুমান ইমতিয়াজ তুষার, কাজী সাইদ, জহিরুল ইসলাম মিরন, ব্যবসায়ী দিলীপ কুমার হাওলাদার, সংগঠক রেজাউল করিম বাবলা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক রোকনুজ্জামান পান্নু। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের কর্মময় জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD