1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :

কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা মোঃ ফেরদৌস মুন্সী (৩৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মধুখালী হাই স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, মাওলানা আব্দুল মালেক, সামসুল হক, মোঃ আলী হাওলাদার, রুহুল আমিন খান, ইউসুফ আলী হাওলাদার, কে এম রফিকুল ইসলাম, নিহতের ভাই তাওহীদ মুন্সী এবং বোন হাওয়া বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, ফেরদৌস মুন্সী ছিলেন একজন নিরীহ মানুষ। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাত ৯টার পর থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিন দিন পর রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশের মধুখালী লেকের পাড়ে কাঁদা মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা সেখানে নতুন মাটির স্তুপ দেখে সন্দেহ হলে মাটি খুঁড়ে মরদেহটি দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।

এ ঘটনায় নিহতের বোন হাওয়া বেগম সোমবার (১২ জানুয়ারি) কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও লালুয়ার হাসনাপাড়া গ্রামের রুবেল খান (৪১)-কে গ্রেফতার করেছে।

নিহত ফেরদৌস মুন্সী পশ্চিম মধুখালী গ্রামের রহমান মুন্সীর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD