1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

ঘুস দাবি করায় পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পিওসি, জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইন টেকনিশয়ানসহ ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের নামে ঘুস দাবির অভিযোগে মামলা করা হয়েছে।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন এ আদালতে মামলাটি দায়ের করেন।

কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে আদালতের উপ-পুলিশ পরিদর্শককে আগামী ২৮ জানুয়ারি অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী কাইয়ুম মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা উপজেলার নিরীহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের নাম করে অন্যায়ভাবে ঘুস গ্রহণ করে আসছে। এমনকি আইনজীবী সমিতির সদস্যদের অবসরকালীন সময়ে ব্যাডমিন্টন খেলার জন্য আদালত মসজিদ থেকে অনুমতিসাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে প্রথমে অপারগতা প্রকাশ করে এবং পরে আইনজীবী সমিতির পিয়নের কাছে ১০ হাজার টাকা ঘুস দাবি করে। আসামিদের দাবিকৃত ঘুসের টাকা না দেওয়ায় ঘটনার দিন ও সময় আসামিরা মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আইনজীবী সমিতির পিয়ন প্রতিবাদ জানালে আসামিরা তাকে মারধর করা হয়।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ আইনের আওতায় নিয়ে এলে বিদ্যুৎসেবা গ্রহীতারা হয়রানি থেকে মুক্তি পাবেন।

এ বিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয়প্রকাশ নন্দী বলেন, মসজিদের বিদ্যুৎ সংযোগের মূল সার্ভিস তার থেকে বিদ্যুৎ নিয়ে তারা ব্যাডমিন্টন খেলছিলেন। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরে মসজিদে পুনরায় সংযোগ দিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD