1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

প্রাণী কল্যাণ আইন লঙ্ঘন: কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ জন দেখেছেন

প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ধারা ৬ এর (ছ) ও (ঢ) অনুযায়ী গরু-মহিষের লড়াই আইন পরিপন্থী এবং একই আইনের ১৬(ক) ধারা অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। আইনটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে কলাপাড়ায় একটি মহিষের লড়াই আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে দুটি বিশাল দেহের মহিষের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মহিষ দুটি হাজির করেন মজিবর ফকির ও সোহেল মিরা। এ লড়াই দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হন। রোববার (৪ জানুয়ারি) ভোর থেকে যুব সমাজ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করলেও প্রাণী কল্যাণ আইন অনুযায়ী কোনো প্রাণীকে লড়াইয়ে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

খবর পেয়ে এনিমেল লাভারস অব পটুয়াখালী (কলাপাড়া শাখা), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কারণ দেখিয়ে লড়াইটি বন্ধ ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন,
“প্রাণীর লড়াই একটি নির্মম ও নিষ্ঠুর কাজ। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও প্রাণীপ্রেমীরা স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD