1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

শ্যালিকা–দুলাভাইয়ের পরকীয়া প্রেম: কলাপাড়ায় চাঞ্চল্য

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ জন দেখেছেন

সৌদি আরবে পাড়ি জমানোর কথা ছিল আগামী ৭ জানুয়ারি। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়ে ঘরে স্ত্রী ও এক বছরের পুত্র সন্তান রেখে শ্যালিকাকে নিয়ে উধাও হয়েছেন দুলাভাই। ঘটনাটি কোনো সিনেমার কাহিনি নয়, বরং বাস্তবের এক চাঞ্চল্যকর পরকীয়া প্রেমের গল্প।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো দক্ষিণ উপকূলীয় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত নুরুল ইসলাম খানের ছেলে শাকিব খানের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফতেপুর গ্রামের রাজ্জাক গাজীর মেয়ে সালমা আক্তার। দাম্পত্য জীবনে তাদের ঘরে হোসাইন নামে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

গত এক বছর ধরে পারিবারিক কলহের জেরে স্বামী শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল সালমা আক্তারের। এ কারণে তিনি সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। একই সময়ে ঢাকা থেকে এসে সেখানে বসবাস শুরু করেন তার ২৪ বছর বয়সী ছোট বোন ফাতেমা আক্তার, যার সৌদি আরবে যাওয়ার জন্য ভিসাসহ সব ধরনের কাগজপত্র সম্পন্ন ছিল। নির্ধারিত তারিখ ছিল আগামী ৭ জানুয়ারি।

এরই মধ্যে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।

ভুক্তভোগী সালমা বেগম জানান, গত ২৫ ডিসেম্বর সকাল আটটার দিকে বরিশাল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তার স্বামী শাকিব খান। মাত্র পাঁচ মিনিট পর পাখিমারা এলাকায় খালার বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে যায় তার ছোট বোন ফাতেমা। এরপর থেকে দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অনেক খোঁজাখুঁজির পর সালমার মা শেফালি বেগম কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জানা যায়, শাকিব খান ও ফাতেমা আক্তার একসঙ্গে কলাপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বিষয়টি লোকমুখে জানাজানি হলে এরপর তারা দুজনই ফোন বন্ধ করে অন্যত্র চলে যান বলে ধারণা করা হচ্ছে।

সালমা বেগম অভিযোগ করে বলেন, শ্যালিকা ও স্বামীর মধ্যে স্বাভাবিক কথাবার্তা ও আচরণ দেখেই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। ভেতরে যে এমন সম্পর্ক গড়ে উঠছিল, তা তিনি কল্পনাও করতে পারেননি। বর্তমানে এক বছরের শিশুকে নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন তিনি। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ভুক্তভোগীর মা শেফালি বেগম বলেন, “আমাদের বলার মতো কোনো ভাষা নেই। অনেক খোঁজাখুঁজির পর থানায় ডায়েরি করেছি। তারা কলাপাড়ায় লুকিয়ে আছে জেনেও এখন ফোন বন্ধ করে রেখেছে।”

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান জানান, নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি পরকীয়া প্রেমঘটিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD