1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ওই তরুণীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মেঘলা। তিনি মোহাম্মদ আলীর স্ত্রী এবং সলিমপুর গ্রামের বাসিন্দা আইনজীবী সহকারী সেলিম মিয়ার কন্যা। মেঘলার আড়াই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকালে স্বামীর সঙ্গে মেঘলার কথা কাটাকাটি হয়। পরে দুপুরে স্বজনরা ঘরের ভেতরে রান্নাঘরের একটি আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেঘলাকে ঝুলন্ত দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। বিকেলে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD