1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন
পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন-এর পক্ষে মনোনয়নপত্র জমা প্রদান করা হয়েছে।
রোববার সকাল সোয়া ১১টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ এবং কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া-এর হাতে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
দোয়া মাহফিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD