1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
‌ সর্বশেষ :

ধানখালী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে একাধিক নেতার যোগদান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ জন দেখেছেন

১১৩ পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন ধানখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব মজিদ স্বর্ণমতসহ একাধিক নেতা-কর্মী।

সোমবার ধানখালী ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় আরও যোগদান করেন রাসেল মৃধা, সালাম হাওলাদার, আলাউদ্দিন দুয়ারী, আবুল স্বর্ণমতসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

নবযোগদানকারীরা বলেন,  এবিএম মোশাররফ হোসেন একজন ত্যাগী ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা নবাগতদের স্বাগত জানান এবং বলেন, এই যোগদান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়কে আরও সুসংহত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD