1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

কলাপাড়ায় শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা শহীদ হাদির হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শহীদ শরীফ ওসমান হাদির সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু হাফেজ মোহাম্মদ বায়েজিদ। তিনি শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ কর্মসূচিতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সংগঠক নজরুল ইসলাম, সংগঠক নাজমুস সাকিব, সাংস্কৃতিককর্মী তানজিল জামান জয়, সাংস্কৃতিককর্মী জানিব, ছাত্রনেতা আতিকুল ইসলাম দিপুসহ সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD