1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল খলিফা (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সাইফুল খলিফা ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের দেলোয়ার খলিফার ছেলে।

আহত সাইফুল খলিফার দাবি, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঙ্গে তার টাকার দেনাপাওনা ছিল। পাওনা টাকা চাইতে গেলে বাদশা মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবিরসহ সিদ্দিক, অলিউল্লাহ ও আরও ৫–৭ জন সহযোগী নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, “বাদশা মিয়ার কাছে এক লাখ টাকা দাবি করার বিষয়টি নিয়ে সাইফুল আমার কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। স্থানীয়দের সঙ্গে এ নিয়ে হাতাহাতি হয়। তাকে কেউ কুপিয়ে জখম করেনি, মাটিতে পড়ে তিনি আঘাত পেয়েছেন।”

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD