1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

অপারেশন ডেভিল হান্ট–টু: কলাপাড়ায় আওয়ামী লীগ নেতা আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

সারাদেশে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট–টু–এর ধারাবাহিক অভিযানে পটুয়াখালীর কলাপাড়ায় এক আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি হলেন কলাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং একই ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কলাপাড়া উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল।

পুলিশ আরও জানায়, আটক মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটকের পর তাকে কলাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন ডেভিল হান্ট–টু-এর আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর শহরে মাহবুব আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD