1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫” এবং “বেগম রোকেয়া দিবস” উপলক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে।”

সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে সাহস, অর্জন ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে পাঁচজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: মোসাঃ দুলালী,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: আসমা আক্তার,সফল জননী: মোসাঃ মাহমুদা বেগম,জীবন সংগ্রামে জয়ী নারী: তানজিলা,সমাজ উন্নয়নে অবদান রাখা নারী: নার্গিস আক্তার।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD