1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

সাংবাদিক সম্মেলনে পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা, দলীয় সিদ্ধান্তে ক্ষোভ মুফতি হাবিবুর রহমান হাওলাদারের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে রাজনীতিতে নতুন চমক সৃষ্টি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি হাবিবুর রহমান হাওলাদার সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কলাপাড়া ও রাঙ্গাবালী অঞ্চলে দলের ভিত্তি গড়ে তুলতে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দলীয় নীতিমালা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে তাকে পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত জানানো হয়েছে, যা তার জন্য অপ্রত্যাশিত ও হতাশাজনক।

তিনি বলেন,
“আমি দীর্ঘদিন ধরে পটুয়াখালী-৪ আসনের মানুষের পাশে থেকেছি। এলাকার জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। অথচ আমাকে এমন একটি আসনে পাঠানো হয়েছে, যেখানে আমার কাজ করার সুযোগ সীমিত।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি থেকে আগত বর্তমান প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান-কে দলীয় মনোনয়ন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। এতে মাঠপর্যায়ে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি দল ছেড়ে কোথাও যাচ্ছি না, তবে আমার রাজনৈতিক অধিকার থেকে পিছু হটবো না। জনগণের সমর্থন পেলে আমি পটুয়াখালী-৪ আসন থেকেই নির্বাচন করবো।”

তিনি আরও বলেন, কলাপাড়া ও রাঙ্গাবালী অঞ্চলের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও তিনি সে লক্ষ্যে কাজ করে যাবেন।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলীয় ‘গ্রিন সিগনাল’ পেয়েছেন কিনা—সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD