1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

আন্দোলনরত শিক্ষকদের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও কাউছার হামিদ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় সহকারী শিক্ষকদের কর্মবিরতির মধ্যেও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে চালিয়ে নিতে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।

আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়া পৌরসভার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনরত শিক্ষকদের ঝুলিয়ে দেওয়া তালা ভেঙে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ শুরু করেন তিনি। এ সময় বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, পরীক্ষার্থী শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অভিভাবকেরা এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করেন এবং শিক্ষার্থীদের সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে পাশে দাঁড়ান।

গত তিন দিন ধরে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও প্রধান শিক্ষকরা নিজ উদ্যোগে পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। তবে বুধবার আন্দোলনরত শিক্ষকরা বিভিন্ন বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিলে পরীক্ষার কার্যক্রম ব্যাহত হয়।

ইউএনও কাউছার হামিদ জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কলাপাড়ার অন্য বিদ্যালয়গুলোতেও পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম বলেন, পরীক্ষা নির্বিঘ্নে চালিয়ে যেতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD