1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়া–ঢাকাগামী মহাসড়কে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৪ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া-ঢাকাগামী মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকাজুড়ে ফুটপাতে গড়ে ওঠা দোকানসহ বিভিন্ন স্থাপনা ব্যবসায়ীরা স্বেচ্ছায় অপসারণ করতে শুরু করেন। এ সময় কলাপাড়া পৌরসভার স্টাফরা এসব ব্যবসায়ীদের সহযোগিতা করেন।

পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, ব্যস্ততম এ সড়কের ফুটপাত দখলমুক্ত করতে আগে থেকেই এলাকায় মাইকিং করা হয়েছিল। যারা নির্দেশনা মেনে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিচ্ছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সড়কে দুর্ঘটনা ও যানজট কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পৌরসভার সচিব কাব্যলাল চক্রবর্তী জানান, দুপুর পর্যন্ত ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত স্থাপনা ব্যবসায়ীরা নিজেরাই সরিয়ে নিয়েছেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পুরনো ফেরিঘাট পর্যন্ত সড়কের জায়গাজুড়ে গড়ে ওঠা সব স্থাপনা অপসারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD