1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

ফ্যাসিস্ট সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে: এবিএম মোশাররফ হোসেন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিগত আওয়ামী লীগ ‘ফ্যাসিস্ট সরকার’ দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মের অনেকেই ভোট কী, তা পর্যন্ত জানে না। রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতি, গুম–খুন ও সন্ত্রাসের রাজত্ব চালিয়ে দেশকে অচল করে দেওয়া হয়েছে।

রবিবার লালুয়া ইউনিয়নের বানাতী বাজার মাঠে জাতীয়তাবাদী মহিলা দল লালুয়া ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শত মামলা ও নির্যাতনের পরও দেশ ত্যাগ করেননি। দলীয় কর্মকাণ্ডে সবসময় আমাদের সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন।”

তারেক রহমানের পরিকল্পনা উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন—

  • বয়স্কদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।

  • শিক্ষিত বেকার ও ছাত্র–ছাত্রীদের জন্য এক বছরের বেকার ভাতা দেওয়া হবে।

  • পায়রা বন্দরের অধিগ্রহণে লালুয়া ইউনিয়নের বহু পরিবার ভিটেমাটি হারিয়েও এখনো ক্ষতিপূরণ পায়নি; এলও অফিসের দালালদের কারণে অনেকেই হয়রানির শিকার। তিনি ক্ষতিগ্রস্তদের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি। আগামী নির্বাচনে বিজয়ের সম্ভাবনা রয়েছে। কারও মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। আপনার পবিত্র ভোটটি ধানের শীষে দিন।”

মোশাররফ হোসেন প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে কলাপাড়ার মেগা প্রকল্পগুলোর শতভাগ উন্নয়নকাজ সম্পন্ন করবেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক সাবেরা আক্তার কনিকা এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি

বিশেষ অতিথির বক্তব্য দেন—
হাজী হুমায়ুন শিকদার, হাফিজুর রহমান চুন্নু, মনিরুজ্জামান মনির, নুরুল হক মুন্সি, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, গাজী মো. ফারুক, কামরুজ্জামান কাজল তালুকদার, ছালমা আক্তার লিলি, নার্গিস আক্তার, ডা. আলমগীর হোসেন, আ. খালেক তালুকদার, সজল বিশ্বাস প্রমুখ।

সম্মেলন চলাকালে লালুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ২১ জন নেতা–কর্মী বিএনপিতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD