1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

পায়রা বন্দরের সড়ক প্রকল্পে উচ্ছেদ সংকট: ইটবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবারের মানববন্ধন

তানজিল জামান জয়
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৭১ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে পায়রা বন্দরের সড়ক নির্মাণ প্রকল্পের কারণে উচ্ছেদের মুখে থাকা ১৩৬টি পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বহু বছর ধরে বসবাস করলেও পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ছাড়া উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু কর্মী ভয়ভীতি দেখিয়ে ঘর ছাড়তে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করা হয়।

জিয়া কলোনীর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য লাইলি, রুমা, কবির হোসেন, জসিম, সালেহা, আল আমিন, ফোরকান ও ইব্রাহিম বলেন,
“১৩৬টি পরিবারকে মাথা গোঁজার ঠাঁই ছাড়া উচ্ছেদ করা হলে আমরা অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দেওয়া হব। উচ্ছেদের আগে পুনর্বাসন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

বক্তারা আরও বলেন, প্রশাসনে কর্মকর্তারা বদলি হলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা একই রয়ে গেছে। ছয় মাস আগে পুনর্বাসন পাওয়া ২২টি পরিবারকেও বিদ্যুৎ, পানি, স্যানিটেশনসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। ফলে ওই পুনর্বাসন কেন্দ্রগুলো বসবাসের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে।

তারা অভিযোগ করেন, কাগজে-কলমে পুনর্বাসনের কথা থাকলেও বাস্তবে কেন্দ্রে ন্যূনতম অবকাঠামো না থাকায় বহু পরিবার সেখানে যেতে অস্বস্তি বোধ করছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন—
কলাপাড়া পরিবেশ ও জীবন সুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু,কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি ও পরিবেশ কর্মী মো. নজরুল ইসলাম।

তারা বলেন, দেশের উন্নয়ন প্রকল্পে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করা যাবে না। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের উদ্যোগ মানবাধিকার লঙ্ঘনের শামিল।

বক্তারা অবিলম্বে উপযুক্ত পুনর্বাসন, ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এলাকার মৌলিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

এলাকাবাসীরা সতর্ক করে বলেন, সঠিক পুনর্বাসন নিশ্চিত না করে জোরপূর্বক উচ্ছেদ করা হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD