1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় বিএনপির ঐক্য, কোণঠাসা ভূইফোঁড়

তানজিল জামান জয়
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮০ জন দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক সুদৃঢ় ঐক্যের পথে এগিয়ে যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মী থেকে কেন্দ্রীয় মনোনয়ন প্রত্যাশী পর্যন্ত সর্বস্তরে ঐক্যের বার্তা পৌঁছে যাওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এতে ভূইফোঁড় ও সুযোগসন্ধানী রাজনীতিকরা কোণঠাসা হয়ে পড়েছেন বলে অনুসন্ধানে জানা যায়।

বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন সম্প্রতি মাঠে সাংগঠনিক উপস্থিতি বাড়িয়েছেন। জনগণের দুঃসময়ে পাশে থাকা, তৃণমূল কাঠামো পুনর্গঠন এবং তরুণ ভোটারদের সম্পৃক্ত করার ফলে তাঁর প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান মনির দলীয় মনোনয়ন না পেলেও ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাঁর এই অবস্থানকে কলাপাড়ার বিএনপিতে ঐক্যের সবচেয়ে দৃশ্যমান উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হিসেবে সদ্য বিএনপি ত্যাগ করা মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন পৃথক রাজনৈতিক শক্তির প্রার্থী মাঠে থাকলেও বিএনপির ঐক্যবদ্ধ অবস্থানের কারণে তারা রাজনৈতিকভাবে সঙ্কুচিত হয়ে পড়ছেন।

ভোটারদের প্রতিক্রিয়া

স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিন পরে বিএনপিতে এমন সমন্বিত ও সংগঠিত রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
এক তরুণ ভোটার জানান —

“আগে বিএনপির ভেতর দ্বন্দ্ব দেখা যেত। এখন দেখছি সবাই একসাথে। এটা স্থানীয় পর্যায়ে খুবই ইতিবাচক।”

আরেক প্রবীণ ব্যবসায়ীর ভাষ্য —

“জনগণের কষ্টের সময় পাশে কে ছিল, মানুষ তা দেখেছে। যদি বিএনপি এই ঐক্য ধরে রাখতে পারে, তাহলে কলাপাড়ার নির্বাচনে বড় পরিবর্তন আসবে।”

গ্রাম ও শহরের বিভিন্ন ভোটারদের মধ্যে বিএনপির এই ঐক্যবদ্ধ ভূমিকা ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

দলীয় নেতারা বলছেন—
“ধানের শীষের জয় নিশ্চিত করতে সবাই এক সূত্রে বাঁধা। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দিন শেষ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD