1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২১০ জন দেখেছেন

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় মো. আলাউদ্দিন গাজী (৫৯) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আলাউদ্দিন গাজী ডালবুগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি জানান, পরিষদ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় আবু জাফর ওরফে শিবলু গাজী এবং তার ছোট ভাই মো. শিমুল গাজী তাকে মারধর করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাতে হাসপাতালে ইউপি সদস্য আলাউদ্দিন গাজীকে দেখতে যান ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন আবুল, মহিপুর সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিপন মুসুল্লি, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল হাওলাদার ও দফাদার মো. রাসেল সিকদার। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD