1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

বালিয়াতলীতে গৃহবধূদের উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পূর্ব তুলাতলী গ্রামে গৃহবধূদের অব্যাহতভাবে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাদকসেবী সন্ত্রাসী চক্রের রোষানলে পড়েছে সাধারণ মানুষ। চিন্হিত মাদক বিক্রেতা ও নারী লিপ্সু সন্ত্রাসীদের অসামাজিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

স্থানীয়রা জানান, বখাটে মাদক বিক্রেতা মেনাজ তালুকদার, সজিব, মোস্তাকিন, বেল্লাল, জাকারিয়া, শহিদুলসহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকার গৃহবধূ ও নারীদের উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে প্রতিবাদ করায় গ্রামবাসী ওই চক্রের টার্গেটে পরিণত হয়েছেন।

গত শনিবার (২৫ অক্টোবর) সকালে মৃত হাসেম খলিফার ছেলে জসিম খলিফার বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা বাড়িঘর ভাঙচুর করে জসিম খলিফাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় জসিম খলিফা বাদী হয়ে মেনাজ তালুকদার, সজিব, বেল্লাল ও শহিদুলকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের পর থেকেই অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে জসিম খলিফা, হারুন খা, লুৎফর শিকদার, আলাউদ্দিন সর্দার, শাহ আলম গাজী, হেলাল জমাদ্দার, আরব, মোশারেফ গাজী, হনুফা বেগম, সোহেলা বেগম, পারভেজসহ এলাকাবাসীর ওপর অব্যাহতভাবে হুমকি প্রদান করছে। এতে নারী গৃহবধূসহ শান্তিপ্রিয় গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD