1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় গণঅধিকার পরিষদের কমিটি গঠন: আহ্বায়ক আ. ছালাম হাওলাদার, সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আ. ছালাম হাওলাদারকে আহ্বায়ক এবং গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া আলহাজ দলিল উদ্দিন দুলাল মৃধা, হাসান মাহমুদ, সার্জেন্ট মোঃ শাহবুদ্দিন (অব.) ও দুলাল ফকিরকে যুগ্ম আহ্বায়ক; মো. মমিন মিন্টু, মিজানুর রহমান খান, বাবুল বেপারী ও আলী আহমেদ শিকদারকে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ছয় মাসের জন্য গঠিত ৪২ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে ৩২ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহ আলম সিকদার এই কমিটির অনুমোদন দেন।

নবনিযুক্ত নেতাকর্মীরা জানান, “২০১৮ সাল থেকে ভিপি নুরুল হক নুরই একমাত্র নেতা যিনি অন্যায়-অবিচার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে কখনও পিছপা হননি। তিনি সব সময় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ২৪ জুলাইয়ের বিপ্লবসহ বিভিন্ন আন্দোলনে অকুতোভয়ভাবে অংশ নিয়েছেন। মৃত্যুকে তুচ্ছ করে রাজপথে সংগ্রাম করেছেন দেশের স্বার্থে। এমন একজন আপোষহীন, সাহসী ও দূরদৃষ্টিসম্পন্ন নেতার হাত ধরে গণঅধিকার পরিষদে যোগ দিতে পেরে আমরা গর্বিত।”

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD