1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় স্ত্রী-শাশুড়ি কুপিয়ে জখম: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন

কলাপাড়ায় স্ত্রী রহিমা বেগম (২৫) ও শাশুড়ি রানী বেগমকে (৫০) কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত জামাই মিরাজ হাওলাদারসহ সকল আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম নিশানবড়িয়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন, শিক্ষক মো. নুরুল ইসলাম, স্থানীয় আবুল হোসেন সিকদার, ভুক্তভোগী পরিবারের নুর মোহাম্মদ ফকির ও বশির ফকির প্রমুখ। এতে এলাকাবাসীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চাকামইয়া গ্রামের মিরাজ হাওলাদারের সঙ্গে রহিমার বিয়ে হয় কয়েক বছর আগে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি রহিমা বাবার বাড়িতে চলে আসেন। এরপর ২৯ সেপ্টেম্বর রাতে মিরাজ শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় রহিমার পিতা নুর মোহাম্মদ ফকির বাদী হয়ে মিরাজ হাওলাদারসহ সাতজনকে আসামি করে কলাপাড়া আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, “মামলাটি তদন্তাধীন রয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD