1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়নের ধানখালী মহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচন হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, প্রার্থীর নয়— এটি হবে দলের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।”

প্রধান বক্তা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মজিবর রহমান বলেন, “যুব সমাজই পরিবর্তনের চালিকা শক্তি। আমরা যদি সংগঠিত থাকি, তাহলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন।

তাঁরা বলেন, “দলীয় বিভক্তি ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে—আমাদের শক্তি মাঠের কর্মীরা।”

এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন সিকদার, হুমায়ুন কবির জুয়েল সিকদার, মো. সজল বিশ্বাস, মোস্তফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

ইউনিয়ন যুবদলের সহসভাপতি বশির হাওলাদার ও গোলাম মহিউদ্দিন বলেন, “প্রতিটি গ্রাম, প্রতিটি ওয়ার্ডে এখন থেকে মাঠে নামতে হবে। সংগঠনের শক্তিই ধানের শীষের বিজয়ের ভিত্তি।”

সভায় সভাপতিত্ব করেন চম্পাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. জিয়ান মাতুব্বর।

চূড়ান্ত পর্বে নেতারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং উপস্থিত নেতা-কর্মীরা ‘ধানের শীষ বিজয়ী হোক’ স্লোগানে মাঠ মুখর করে তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD