1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়ায় জলবায়ু ঋণ বাতিল ও ন্যায্য রূপান্তরের দাবিতে মানববন্ধন ও সাইকেল র‍্যালি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ জন দেখেছেন

“ক্ষতিপূরণ দাও এবং ন্যায্য রূপান্তর এখনই”—এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আন্ধারমানিক নদীতীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশবরেণ্য কলাম লেখক মোহাম্মদ গোলাম নবী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এস. এম. মোশারফ হোসেন মিন্টু, তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, ‘আমরা কলাপাড়াবাসী’ সভাপতি নাজমুস সাকিব এবং পরিবেশ কর্মী নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে পরিবেশ কর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাইকেল র‍্যালি শহর প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার, কয়লা দূষণ বন্ধ ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে নানা ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে জনসচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করে।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত বিশ্বের কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায় ও দ্রুত ন্যায্য রূপান্তরের দাবি জানান। পাশাপাশি কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদনের ফলে সৃষ্ট দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD