1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে কলাপাড়ায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

“আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫” উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) পটুয়াখালীর কলাপাড়ায় র‍্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, সিপিপি ও স্কাউট সদস্য, এনজিও কর্মকর্তা, মিডিয়া কর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের একটি দল অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করে।

বক্তারা বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD