1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

যুদ্ধ নয়, শান্তি চাই — ফিলিস্তিনের জন্য কলাপাড়ার প্রার্থনা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৬২ জন দেখেছেন

গাজায় টানা ১১ মাসের রক্তক্ষয়ী সংঘাত ও হাজারো প্রাণহানির পর অবশেষে যুদ্ধবিরতির পথে হাঁটছে মধ্যপ্রাচ্য। হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত এই যুদ্ধবিরতি চুক্তিকে বিশ্ববাসীর মতোই স্বাগত জানিয়েছে বাংলাদেশের উপকূলীয় শান্তিপ্রিয় জনপদ কলাপাড়ার মানুষ।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক “শান্তি সমাবেশ” অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণেই সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “শুধু যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি অপরিহার্য। মানবাধিকার রক্ষায় জাতিসংঘসহ বৈশ্বিক সম্প্রদায়কে এখন কার্যকর ভূমিকা নিতে হবে।”

সমাবেশে ফিলিস্তিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি যুদ্ধাহতদের দ্রুত আরোগ্য, নিহতদের রুহের মাগফিরাত এবং ফিলিস্তিনের স্থায়ী শান্তি ও ন্যায়বিচারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD