1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত শিক্ষকের বসতবাড়ি পুড়ে ছাই

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪১৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরশহরের নতুন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে খেপুপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পটুয়াখালী করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিদ হাওলাদারের ভাড়াটিয়া বাড়িতে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়, না হলে আশপাশের আরও কয়েকটি দোকান ও বাড়িঘর পুড়ে যেত।
ব্যবসায়ী আহসান বাবু বলেন, “দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ শুনি বাজারে আগুন লেগেছে। সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হই। বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।”
খেপুপাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. শাহাদত হোসেন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম এবং সিপিপি সহকারী পরিচালক আছাদুজ্জামান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD