1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

৬ দফা দাবিতে কলাপাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩০ জন দেখেছেন

৬ দফা দাবিতে সারাদেশের মতো কলাপাড়ায়ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। রবিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে এ কর্মসূচি পালন করেন তারা।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম। ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রামীণ এলাকার শিশুর অভিভাবকরা।

কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কলাপাড়া শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদস্য জুলিয়া নাসরিন ও মনিরা সুলতানা।

বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান।

তারা আরও জানান, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির আহ্বানে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD