1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় বিএনপি সমর্থিত পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ জন দেখেছেন

বিরোধীয় জমি দখলের উদ্দেশ্যে অপপ্রচার ও মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলাপাড়ার বিএনপি সমর্থিত একটি পরিবার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনুসারীসহ একটি কুচক্রিমহলের ইন্ধনে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এবং জি.আর ২১৯/২৫ নং ডাকাতি মামলায় জড়ানোর অপচেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, বৈধ দলিলের মাধ্যমে জমি ক্রয় করে আদালতের ডিক্রী প্রাপ্ত হওয়ার পরও প্রতিপক্ষ অবৈধভাবে জমির মালিকানা দাবি করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে ভূয়া মামলা ও জাল ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে আদালতে মামলা দায়ের করলেও তা খারিজ হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতাদের পরিবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের হয়রানি করছে। এমনকি গত ৪ আগস্ট তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও জননেতা এবিএম মোশাররফ হোসেনের বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নিলেও এখনো ভুক্তভোগী হয়ে আছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান শহীদ মাতুব্বর, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কামাল হোসেন গাজী, যুবদল সভাপতি শামসুল হক, মৎস্যজীবী দলের সভাপতি মো. জামাল হোসেন, ইউনিয়ন ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD