1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেয়া নুরুল ইসলামের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়া নুরুল ইসলাম গাজীর (৬০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২৭ ঘণ্টা পর শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নুরুল ইসলাম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পথে প্রান্তরে পাথরের আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নুরুল ইসলামের মেয়ে রুপা অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুরে তার বাবা পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোতে বসেছিলেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটোচালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালায়। কোনো মাদক না পাওয়া গেলেও কর্মকর্তারা তাকে ধাওয়া করে। আত্মরক্ষার জন্য নুরুল ইসলাম আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিলে তিনি নিখোঁজ হন।

তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন জানান, শুক্রবার বিকেল থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। অবশেষে শনিবার বিকেলে নদী থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। লাশটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD