1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কুয়াকাটায় আইনজীবীর ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ জন দেখেছেন

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে আইনজীবী মো. আনোয়ার হোসেনকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, হামলার সময় একটি কোপ তার মাথায় লেগেছে। বর্তমানে তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আনোয়ার হোসেন জানান, তিনি কুয়াকাটায় বেড়াতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে হারুন মৃধার নেতৃত্বে ৮–১০ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দা, রড ও লাঠি দিয়ে এ হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আইনজীবী আনোয়ার হোসেন কলাপাড়া দেওয়ানি ও ফৌজদারি আদালতে প্র্যাকটিসরত এবং তিনি কলাপাড়া পৌরসভার বাসিন্দা।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD