1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২১ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার কলাপাড়া থানা পুলিশ পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতার মো. সুমন (৩৫) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের হাজী ইব্রাহিম ফকিরের ছেলে। অপর দুই সহযোগী হলেন সজীব (৩০) ও রাসেল (৩০)। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সুমন ফকির তার সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিলেন। চাঁদার দাবিতে শনিবার তিনি দলবল নিয়ে মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ জোরপূর্বক নিয়ে যান। এ সময় প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মারধর করা হয় এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগও ওঠে।

এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে সাতজনের নামে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই মো. ফোরকান মিয়া জানান, গ্রেফতার আসামি সুমনসহ তার দুই সহযোগীকে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনের বিরুদ্ধে মব সৃষ্টি করে চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD