1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

বরিশালে অস্ত্র, মাদক ও ২০ লক্ষাধিক টাকাসহ নারী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯১ জন দেখেছেন

বরিশাল নগরী থেকে ২০ লক্ষাধিক টাকা, বিভিন্ন মাদক ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানার একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানান থানার ওসি ইসমাইল হোসেন।

আটক শিল্পী বেগম (৩৮) নগরীর ৫ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ‘তালিকাভুক্ত মাদক বিক্রেতা’ সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী।

তার কাছ থেকে ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও আড়াইশত মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে।

ওই নারীও তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি ইসমাইল হোসেন।

ওসি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মোহাম্মদপুর এলাকায় সুমন হাওলাদারের টিনশেড ঘরে অভিযান করে। কিন্তু অভিযান টের পেয়ে সুমন কৌশলে পালিয়ে যায়। কিন্তু আটক করা হয় তার স্ত্রী শিল্পীকে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে মাদক বিক্রির টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

ওসি বলেন, পালিয়ে যাওয়া সুমনের বিরুদ্ধে থানায় মাদক আইনের ২০টি মামলা রয়েছে। এ অভিযানের ঘটনায় আরো পৃথক দুইটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD