1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মনোনয়ন পত্র সংগ্রহ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে জনগণের প্রত্যাশিত নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। এ সময় বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহে উপস্থিত ছিলেন বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার।

বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “দল ও জনগণের প্রত্যাশা পূরণে জননেতা এবিএম মোশাররফ হোসেনই এই আসনে বিএনপির সবচেয়ে যোগ্য প্রার্থী। কলাপাড়া–রাঙ্গাবালীর মানুষ তার নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ।”

মনোনয়ন পত্র সংগ্রহকে কেন্দ্র করে কলাপাড়া–রাঙ্গাবালী জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আন্দোলনমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, এই আসনে বিএনপি এখন থেকেই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নেমে পড়েছে এবং জনসম্পৃক্ত আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD