1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় যৌতুকের জেরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী রহিমা বেগম (২২) ও শাশুড়ি রানী বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে জামাতা মিরাজ হাওলাদার। সোমবার গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত রহিমার চাচা বশির ফকির জানান, কয়েক বছর আগে উত্তর চাকামইয়া গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারের সঙ্গে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত মিরাজ। নির্যাতন সহ্য করতে না পেরে কিছুদিন আগে রহিমা বাবার বাড়িতে চলে আসেন। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়, তিনি আর স্বামীর সঙ্গে সংসার করবেন না। এতে ক্ষিপ্ত হয়ে মিরাজ স্ত্রী ও শাশুড়ির ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মিরাজ পলাতক রয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD