1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা

আবহাওয়ার পূর্বাভাস : বঙ্গোপসাগরে দু’টি লঘুচাপের শঙ্কা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ জন দেখেছেন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এবং অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় প্রথম লঘুচাপটি সৃষ্টি হতে পারে। আরেকটি লঘুচাপ ২৪ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস

  • সোমবার (২২ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • বুধবার (২৪ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটসহ বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর): দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD