1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ জন দেখেছেন

কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন মিলনায়তনে (পায়রা) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইয়াসীন সাদেক।

বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক স্বচ্ছতা, জনসেবা এবং জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলে মিলে কাজ করলে উন্নয়ন হবে টেকসই।

শিক্ষা, স্বাস্থ্য, মৎস্যসম্পদ, পর্যটন ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত নানা প্রস্তাবনা সভায় উপস্থাপন করেন স্থানীয় নেতৃবৃন্দ। জেলা প্রশাসক এসব প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD