1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়ম, এলজিইডির নির্দেশে কাজ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এলজিইডি কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায়।

এলজিইডি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ৩টি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকায় দুইতলা ভবন নির্মাণের কাজ দেওয়া হয়েছিল মেসার্স গাজী কনস্ট্রাকশনকে। ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।

তবে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু হওয়ার পর থেকেই নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের অভিযোগ বারবার তুলছিলেন স্থানীয়রা। দীর্ঘদিন কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী বিক্ষোভে ফুঁসে ওঠেন। পরে পরিস্থিতি সামাল দিতে এলজিইডি কর্তৃপক্ষ কাজ বন্ধের নির্দেশ দেয়।

কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, “এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD