1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২।

ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে অন্য আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে তারা ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। একই সময় আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায়ও গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

এর আগে গত শুক্রবার নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে এলাকাবাসী দুই দফা সড়ক অবরোধ করেছিলেন। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত রেখে তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলেন তারা। ওই সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার সকালে ফের তারা সড়কে নামে।

স্থানীয়দের অভিযোগ, আলগী ও হামিরদী ইউনিয়নের জনগণের মতামত উপেক্ষা করেই আসন পুনর্বিন্যাস করা হয়েছে। তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের মতো ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD