1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী রিফাত (২১) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফা আক্তার বরিশাল জেলার বায়োরগাতি এলাকার আ. খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ চার মাস ধরে দম্পতি কুয়াকাটা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রিফাত কুয়াকাটার একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত বলে জানান স্থানীয়রা।

প্রতিবেশী আক্কাস জানান, রাতের দিকে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়।

আরেক স্থানীয় বাসিন্দা শহিদ বলেন, “ঘুমের মধ্যে হঠাৎ কান্নার শব্দ শুনে বের হয়ে দেখি ঘরের ভেতরে রক্তে চারদিক ভেসে যাচ্ছে। রিফাত দরজার সামনে বসে ছিলেন।”

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার তদন্তে পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD