1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

দুঃশাসন ও সন্ত্রাস রোধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের ৫৪ বছরের দুঃশাসন, সন্ত্রাস ও দুর্নীতির অবসান ঘটাতে হলে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন দেয়নি এবং জনগণের কল্যাণেই দল রাজনীতি করছে।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের (হাতপাখা প্রতীক) সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপির উদ্দেশে কঠোর ভাষায় সমালোচনা করে পীর সাহেব চরমোনাই বলেন, “আপনারা ভয় দেখিয়ে রাজনীতি করছেন। নিজেদের চেহারা আয়নায় দেখে নিন।” তিনি আরও বলেন, “ফেরাউনের মসনদ টেকেনি, নমরুদের মসনদ টেকেনি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নব্য ফ্যাসিস্ট ও জালেমদের মসনদও টিকবে না, উৎখাত হবে।”

সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতারা, তাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, মুফতি হাবিবুর রহমান মিসবাহ, কেএম শরীয়াতুল্লাহ, মামুনুর রশীদ খান ইউসুফী, হোসাইন ইবনে সরোয়ার, মো. সেলিম মিয়া, মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদি, মুফতি নাঈমুল ইসলাম, মেজবাহ উদ্দিন খান দুলাল, মাহবুবুল আলম, অ্যাডভোকেট নুর হোসেন খান, রোহান সিদ্দিকী ও হোসাইন সরোয়ারসহ আরও অনেকে।

এর আগে কলাপাড়া শহরে হাতপাখা প্রতীকের সমর্থনে দলের হাজারো নেতাকর্মী একটি মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় এবং এলাকায় নির্বাচনী উত্তাপ বৃদ্ধি পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD