1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে ,পটুয়াখালী-৪ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীর বৈঠক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ জন দেখেছেন

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক (European Union Election Observer) দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন ১১ দলীয় ঐক্য জোটের পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সামগ্রিক পরিবেশ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ডাঃ জহির উদ্দিন আহমেদ পটুয়াখালী-৪ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় জনগণের প্রত্যাশা এবং অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের আগ্রহ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD