1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস–মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ জন দেখেছেন

কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে সেভেন ডিলাক্স নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার  সকাল সাতটার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দিলীপ রায়। তিনি নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে এবং পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন দিলীপ। পথিমধ্যে ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেভেন ডিলাক্স বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD